আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়ালো

১৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২২৫ জন মারা গেছেন। এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৭ হাজার ৮৯৪ জন মানুষ মারা গেছেন। এছাড়া আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়ালো।

রবিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জনের শরীরে। দেশে এ পর্যন্ত ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: করোনাকালে কেমন আছেন শিল্পীরা…

গত ১১ জুলাই দেশে সর্বোচ্চ ২৩০ জন মারা যান। ১৫ জুলাই মারা যান দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ জন। গত ২৪ ঘন্টায় মারা গেলেন তৃতীয় সর্বোচ্চ ২২৫ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com