কেনিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণ

১৮ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, কেনিয়া): কেনিয়ায় একটি পেট্রল ট্যাংকার উল্টে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও অনেকে।

রোববার রাজধানী নাইরোবি থেকে ৩১৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সিয়ায়া কাউন্টির মালাঙ্গা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর: বিবিসি।

খবরে জানা যায়, কিসুমু ও বুসিয়ার মধ্যকার ব্যস্ত রাস্তায় চলার সময় ট্যাংকারটির চালক আরেকটি লরির সাথে সংঘর্ষ এড়াতে গেলে ট্যাংকার উল্টে পড়ে। পরে মানুষ সেখান থেকে তেল সংগ্রহ করতে জড়ো হয়। সেসময় বিস্ফোরণ ঘটলে শিশুসহ প্রায় ১১ জনকে গুরুতরভাবে পুড়ে যাওয়া অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুধ ভর্তি লরিটি উগান্ডা সীমান্তের কাছে বুসিয়া থেকে কিসুমুতে যাচ্ছিল। সে সময়ই বিপরীত দিক থেকে আসা পেট্রোল ট্যাংকারের সাথে সেটি ধাক্কা খায় বলে জানিয়েছে পুলিশ।

বিস্ফোরণ/এসকেএম