০৪ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযানের পর বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পরীমনিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ।
র্যাব জানিয়েছে, অভিযানে পরীমনির বাসায় কিছু মাদক দ্রব্য ও মদ পাওয়া গেছে।
এর আগে বিকালে পরীমনির বাসায় ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযান চালানোর পর তাকে সেখান থেকে আটক করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীমনি/এসকেএম















