৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৬৪ জন। গতকাল বুধবার এ সংখ্যা ছিল ২৪১ জন। আগের দিনের চেয়ে মারা গেছেন ২৩ জন বেশি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ২১ হাজার ৯০২ জনে উন্নীত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৪৬ হাজার ৯৯৫ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ।
আরও পড়ুন: রোববার ব্যাংক বন্ধ
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply