৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশের পথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহারের ৩০টি আইসিইউ সাপোর্টের অ্যাম্বুলেন্স। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে অ্যাম্বুলেন্সগুলো আসবে আগামীকাল শনিবার।
চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপহারের দ্বিতীয় চালানের ৩০টি অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দরে এসে পৌঁছেছে। খবর: বাসস।
বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী শনিবার ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করবে। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছুবে।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।
আরও পড়ুন: করোনা ইউনিটের আইসিইউতে আগুন
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, পেট্রাপোল স্থলবন্দর হয়ে বেনাপোল বন্দরে ৩০টি অ্যাম্বুলেন্স আসবে আগামীকাল শনিবার। ঢাকার ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সম্বলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বৃহস্পতিবার বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় গেইটপাশ (আইজিএম) প্রস্তুত করেছে।
সিঅ্যান্ডএফ উত্তরা মটরসের প্রতিনিধি মেহেদী হাসান জানান, ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে এসে পৌঁছেছে। এগুলো শনিবার বাংলাদেশে প্রবেশ করবে।
ভারতের অ্যাম্বুলেন্স/এএমএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ
















Leave a Reply