৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): পরীমনি ইস্যুতে এবার বিপাকে পড়লেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এডিসি গোলাম মোহাম্মদ সাকলায়েন। তাকে ডিবি থেকে সরিয়ে নেয়া হয়েছে। জমা নেয়া হয়েছে সরকারি সেলফোনের সিমটিও।
শনিবার ডিএমপি’র অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, নায়িকা পরীমনিকে নিয়ে নিজের বাসায় অবস্থান করার অভিযোগে এই পুলিশ কর্মকর্তাকে সরিয়ে নেয়া হয়েছে।
তিনি জানান, যেহেতু একটা অভিযোগ পাওয়া গেছে, তাই তাকে সরিয়ে নেয়া হচ্ছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পয়লা আগস্ট রাত ৮টার দিকে পরীমনি ৩০তম বিসিএসের কর্মকর্তা গোলাম সাকলায়েনের বাসায় আসেন। ওই দিনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, রাত ৮টার দিকে রাজারবাগের মধুমতি ভবনের সামনে এসে থামে পরীমনির হ্যারিয়ার গাড়ি। ভবনের ১০ তলার সরকারি বাসা থেকে নেমে এসে পরীমনিকে রিসিভ করেন সাকলায়েন নিজে। এর কিছুক্ষণ পর সাকলায়েনের বাসায় আসেন পরীমনির খালাতো বোন ও তার স্বামী। রাত দুইটার দিকে তারা তিনজন সাকলায়েনের বাসা থেকে বিদায় নেন।
জানা গেছে, সাকলায়েনের সাথে পরীমনির সখ্যতা খুব বেশি দিনের নয়। ১৩ জুন ব্যবসায়ী নাসির ইউ মামুনের বিরুদ্ধে উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টা মামলা করেন পরীমনি। পরদিন উত্তরা থেকে নাসিরকে গ্রেফতার করে ডিরি পুলিশের গুলশান বিভাগ। সে সময়ই সাকলায়েনের সাথে পরীমনির পরিচয় হয়। এরপর দুইজনের সখ্যতা বাড়ে।
আরও পড়ুন: স্থগিত হচ্ছে পরীমনির শিল্পী সমিতির সদস্য পদ
জানা গেছে, পরীমনির সাথে এডিসি সাকলায়েনকে প্রায় রাতেই বিভিন্ন স্থানে দেখা যেত। রাত গভীর হলে তারা ঘুরতে বের হতেন। মাঝেমধ্যে পরীমনির বাসায়ও যেতেন সাকলায়েন। তবে, সবশেষ পরীমনি সাকলায়েনের বাসায় গিয়ে প্রায় ১৮ ঘন্টা সময় কাটিয়েছেন।
এডিসি সাকলায়েন/এএমএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:












Leave a Reply