বিধিনিষেধ নিয়ে নতুন ঘোষণা

১২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): সর্বাত্মক লকডাউন তুলে নেয়া হয়েছে।  বুধবার থেকে চালু হয়েছে দোকানপাট ও বিপণিবিতান।  সড়কে যানবাহন চলাচল শুরু হলেও অর্ধেক গাড়ি চলাচলের অনুমতি দেয়া হয়েছিল। আজ বিধিনিষেধ নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে, ১৯ আগস্ট থেকে পুরোদমে সারাদেশে চালু হচ্ছে গণপরিবহণ, ট্রেন ও লঞ্চ।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও ৫০ শতাংশ ব্যাবহার করে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোও খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে বিধিনিষেধ শিথিল করে গত ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সে অনুযায়ী ১১ আগস্ট থেকে কিছু শর্ত মেনে গণপরিবহন চলাচল শুরু হয়েছে।  খুলেছে শপিংমল সহ অন্যান্য দোকানপাটও।

লকডাউন/এসকেএম