দেশে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে

২০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। গত ১৫ আগস্ট চাড়িয়েছিল ২৪ হাজার। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪৫ জন। দেশে এ পর্যন্ত ২৫ হাজার ২৩ জন মারা গেছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৮৯২ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৯৩ জন। শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ।

দেশে এ পর্যন্ত ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।

আরও পড়ুন: মশক নিয়ন্ত্রণে কার‌ও ওপর দায় চাপানো যাবে না

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।

করোনা/টিটি/আরএম

আরও দেখুন: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *