২৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৯ জন। গতকাল মারা গিয়েছিলেন ৮০ জন। দেশে এ পর্যন্ত ২৬ হাজার ১৫ জন মারা গেছেন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৯২১ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৮ জন। শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ।
দেশে এ পর্যন্ত ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: সেন্ট্রাল অক্সিজেন সেবা রাঙ্গুনিয়ার মানুষের দুর্ভোগ কমাবে
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply