চিকিৎসায় নোবেল পেলেন জুলিয়াস ও আর্ডেম

৪ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): চলতি বছরে চিকিৎসায় বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপোসিয়ান।

সোমবার সুইডেনেরে রাজধানী স্টেকহোমে কারোলিনসকা ইনস্টিটিউটে বাংলাদেশ সময় দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করেন।

তবে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণার আগে চিকিৎসায় নোবেলের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি।

ডেভিড জুলিয়াস শরীরতত্ত্ব এবং আর্ডেম প্যাটাপোসিয়ান ওষুধের ওপর এই পুরস্কার পেলেন। তাপমাত্রা ও স্পর্শের রিসিপ্টর আবিষ্কারে যৌথভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা।

এর আগে ২০২০ সালে হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন।

ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের উপার্জিত অর্থ দিয়ে ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারের সূচনা ঘটে। ১৯৬৮ সালে এই তালিকায় যুক্ত হয় অর্থনীতি।

চলতি বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ আসর শুরু হলো। আগামী ১১ অক্টোবর পর্যন্ত বাকি ক্ষেত্রগুলোর পুরস্কার ঘোষণা করা হবে।

নোবেল বিজয়ী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *