৫ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর তিন বিজ্ঞানীকে নোবেল দেয়া হয়েছে। এরা হলেন যুক্তরাষ্ট্রে সাইকুরো মানাবে, ইতালির জার্জিও প্যারিস এবং জার্মানির ক্লাউস হাসেলম্যান।
মঙ্গলবার নোবেল কমিটি বিকাল ৩টা ৪৫ মিনিটের পর ২০২১-এ বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।
সাইকারো মানাবে ১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর জাপানে, ক্লাউস হাসেলম্যান ১৯৩১ সালের ২৫ অক্টোবর জার্মানির হামবুর্গে ও জর্জিও প্যারিস ১৯৪৮ সালের ৪ আগস্ট ইতালি রোমে জন্ম নেন।
এর আগে গতকাল চিকিৎসায় বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপোসিয়ান।
ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের উপার্জিত অর্থ দিয়ে ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারের সূচনা ঘটে। ১৯৬৮ সালে এই তালিকায় যুক্ত হয় অর্থনীতি।
চলতি বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ আসর শুরু হলো। আগামী ১১ অক্টোবর পর্যন্ত বাকি ক্ষেত্রগুলোর পুরস্কার ঘোষণা করা হবে।
নোবেল বিজয়ী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply