১৩ অক্টোবর ২০২১ (বিনোদন ডেস্ক): উৎসব-আনন্দে জমে উঠেছে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ সময়টায় হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলে মহোৎসবের আয়োজন। মণ্ডপে মণ্ডপে বাজে ঢাকের বাদ্য। এবার সেই উৎসবমুখর পূজামণ্ডপ পরিদর্শন করতে নারায়ণগঞ্জ গেলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস।
মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে যান দুই বাংলার জনপ্রিয় এ অভিনেতা। সেখানে বক্তব্য শেষে সেখানকার নৃত্যশিল্পীদের সাথে নেচে তাদের উৎসাহ দেন ফেরদৌস। এসময় তার সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
পূজামণ্ডপ পরিদর্শনে এসে ফেরদৌস বলেন, চাষাড়া এসেই আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমি আমার সেই স্মৃতিতে চলে গিয়েছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না আমি আজকে নারায়ণগঞ্জ আসব। আমলাপাড়া নারায়ণগঞ্জের সে জায়গা, যেখানে আজ থেকে অনেক বছর আগে আসতাম। নারায়ণগঞ্জ হাইস্কুলে এক বছর পড়েছি। এই জায়গাগুলো আমর ভীষণ পরিচিত।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত নারায়ণগঞ্জ থেকে চলে যাওয়ার পর আর কোনও দিন এখানে আসা হয়নি। আজকে এই পূজায় এসে আমার ভীষণ আনন্দ লেগেছে।
ফেরদৌস বলেন, আমার অত্যন্ত প্রাণের এ শহর। আমার বেড়ে ওঠার সাথে আজকে আমি ফেরদৌস হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে এই শহর। কারণ শিল্প সংস্কৃতির দিক দিয়ে নারায়ণগঞ্জ অনেক ধনী। নারায়ণগঞ্জের মানুষ ভীষণ সংস্কৃতমনা। আমি নিজেও ছোটবেলায় বুঝতাম না হিন্দু, মুসলমানের কী তফাৎ। ঈদে আমার হিন্দু বন্ধুরা আমাদের বাড়িতে আসত। পূজায় আমরা তাদের বাড়িতে যেতাম। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার।
এদিকে করোনাকালেও অভিনয়ে নিয়মিত ফেরদৌস। বর্তমানে এ অভিনেতার হাতে আটটি সিনেমা রয়েছে। পর্যায়ক্রমে তিনটি সিনেমার কাজ শেষ করেছেন। সিনেমাগুলো হলো- যদি আরেকটু সময় পেতাম, বিউটি সার্কাস এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
অন্যদিকে বাকি পাঁচটি ছবিরও শুটিং করছেন এ অভিনেতা।
ফেরদৌস/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply