২২ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় রিয়াজান প্রদেশে একটি বারুদ ও রাষায়নিক কারখানায় বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে একজন।
দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর: এএফপি।
বিবৃতিতে বলা হয়, রিয়াজান অঞ্চলের পিজিইউপি ইলাস্টিক কারখানায় প্রযুক্তিগত প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করার ফলে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
মস্কো থেকে প্রায় ৩শ’ কিলোমিটার দূরে লেসনয়ি গ্রামে অবস্থিত ওই কারখানার ওয়েবসাইটে বলা হয়, কারখানাটি শিল্প বিস্ফোরক উৎপাদন করে।
এর আগে স্থানীয় প্রশাসনের প্রধান বার্তা সংস্থা তাস’কে জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানার ওয়ার্কশপের ভিতরে ১৭ জন ছিলেন।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply