আওয়ামী লীগ নেতাকর্মীরাই হিন্দুদের পাশে দাঁড়িয়েছে

২৪ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লার ঘটনা থেকে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীরাই হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। অন্য কোনও দল দাঁড়ায়নি।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এর আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক ফোরামের সাথে মতবিনিময় করেন।

তথ্যমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনার পরপরই দলের পক্ষ থেকে প্রত্যেক উপজেলা ও ইউনিয়নে পূজামণ্ডপে দলের লোকজন থাকার নির্দেশনা পাঠানো। কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখার নির্দেশনা ছিল। দুষ্কৃতকারীদের আরও বড় পরিকল্পনা ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন বলে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি।

মন্ত্রী বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। ১০২টি মামলা হয়েছে, ৬শ’ মানুষ গ্রেপ্তার হয়েছে। রংপুরের পীরগঞ্জে কয়েক দিনের মধ্যে সবার ঘরবাড়ি তৈরি করে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার এক লাখ টাকার বেশি নগদ সহায়তা পেয়েছে। অন্যান্য জায়গায় যে কয়েকটি মন্দিরে হামলা হয়েছে, সেগুলো মেরামতের জন্য সরকার ব্যবস্থা নিয়েছে।

তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *