২৫ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সোমালিয়ায় সেনাবাহিনীর সাথে সাবেক মিত্র আহুল সুন্নাহ ওয়াল জামাআর (এএসডব্লিউজে) তীব্র সংঘর্ষে অনন্ত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতল কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, শনিবার দেশটির গালমুদুগ রাজ্যে দ্বিতীয় বৃহত্তম জেলা গুরিসেলে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। রোববার পর্যন্ত এ লাড়াই চলে।
দেশটির আইনসভার সদস্য ফারাহ আবদুল্লাহি বলেন, আমি নিশ্চিত ৩০ জনেরও বেশি নিহত হয়েছে। কারণ আমি ২৭জনকে চিনি, আর তাদের মধ্যে দুই পক্ষের লোক রয়েছে।
তবে ঘটনার বিষয়ে সেনাবাহিনীর ও এএসডব্লিউজের কোনও মন্তব্য নিতে পারেনি রয়টার্স।
এএসডব্লিউজে সোমালিয়ার একটি মধ্যপন্থি সুফি মুসলিম গোষ্ঠী। যারা আল-কায়েদার সাথে সম্পর্কিত আল-শাবারের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান একটি ভূমিকা পালন করছে।
বিশ্লেষক ওমর মাহমুদ আশঙ্কা প্রকাশ করে বলেন, সেনাবাহিনী ও এএসডব্লিউজের আন্তঃকলহের সুযোগ নিতে পারে জঙ্গিগোষ্ঠী আল শাবাব।
সোমালিয়া/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply