হাসপাতালে আগুন

৬ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আইসিইউতে থাকা ১০ রোগীর মৃত্যু হয়েছে। মৃত ওই ১০ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার ভোরে মুম্বাই থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর: এনটিভি।

প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই আইসিইউতে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। খবর পেয়েই দ্রুত উদ্ধারের কাজ শুরু করে পুলিশ ও দমকলকর্মীরা।

ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে ওই অগ্নিকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন তারা।

এর আগে গত এপ্রিলে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। ওই ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *