১৭ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): ইউক্রেনের মধ্যাঞ্চলের দিনিপ্রো নগরীতে একটি বেসরকারি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দেশটির ন্যাশনাল পুলিশের এক বিবৃতিতে এ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, অগ্নিকাণ্ডের পর একই রুম থেকে ৭৫ থেকে ৮৯ বছর বয়সী পাঁচ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।
শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই পাঁচ নারী কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়ায় মারা গেছে।
এ ঘটনায় নার্সিং হোমের ম্যানেজারকে আটক করেছে পুলিশ।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















