জামিন পেলেন অভিনেত্রী সায়নী ঘোষ

২২ নভেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও যুব তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ জামিন পেয়েছেন।

সোমবার বিকালে সায়নীকে আগরতলা আদালতে পেশ করে দু’দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। তবে শুনানির পর তাকে জামিন দেন বিচারক। খবর: আনন্দবাজার পত্রিকা।

এর আগে রোববার ত্রিপুরা রাজ্য থেকে হত্যা চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।

সায়নীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এনে পুলিশ বলেছিল, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার পাশ দিয়ে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সায়নী। সে সময় এক পথচারীকে ধাক্কা দেয় তার গাড়ি। এছাড়া সায়নীর বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগও এনেছিল পুলিশ।

তবে তৃণমূল নেতাদের দাবি, শনিবার রাতে প্রচার সেরে হোটেলে ফিরছিলেন তৃণমূল নেত্রী সায়নী। গাড়িতে চালকের পাশের আসনেই বসেছিলেন তিনি। পেছনের আসনে বসেছিলেন তৃণমূলের সাবেক সংসদ সদস্য অর্পিতা ঘোষ ও সুদীপ রাহা। এরইমধ্যে যানজটে আটকে পড়ে গাড়ি। আশপাশের মানুষ সায়নীকে দেখে হাত নাড়েন এবং ‘‌খেলা হবে’‌ স্লোগান দিতে থাকেন।

এসময় তৃণমূল নেত্রীও পালটা স্লোগান দেন। পুলিশের দাবি, তখনই নাকি সায়নীর গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আহত হন। তার বিরুদ্ধে ৩০৭, ১৫৩ এবং ১২০ বি ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

সায়নী ঘোষ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *