আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করল ভারত

১ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ১৫ ডিসেম্বর থেকে পূর্ব ঘোষিত আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে ভারত।

বুধবার দেশটির ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বিষয়টি নিশ্চিত করেছে। খবর: এনডিটিভি।

এনডিটিভির খবরে বলা হয়, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের আশঙ্কায় কর্তৃপক্ষ পূর্ব ঘোষিত ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে।

ডিজিসিএ জানায়, নতুন ভ্যারিয়েন্টের কারণে বৈশ্বিক দৃশ্যপটের পরিপ্রেক্ষিতে সবার সাথে পরামর্শ করে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জঅতিক বার্ণিজ্যিক যাত্রী পরিষেবা পুনরায় চালুর তারিখ যথাসময়ে অবহিত করা হবে।

এর আগে, গত সপ্তাহে কর্তৃপক্ষ আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল। তখন বলা হয়েছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঝুঁকিপূর্ণ তালিকায় না থাকা দেশগুলোর যাত্রীরা ১৫ ডিসেম্বর থেকে মহামারি শুরুর আগের নিয়মে অনুযায়ী যাতায়াত করতে পারবে।

ভারত/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *