১৭ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম আগামী রোববার থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্র জাহিদ মালেক।
শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ এক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জাবাবে মন্ত্রী এ কথা জানান। মানিকগঞ্জ সদর উপজেলায় শুভ্র সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুস্টার ডোজ দেয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথমে সম্মুখসারির চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের এই বুস্টার ডোজের আওতায় আনা হবে।
তিনি বলেন, দেশের প্রায় ৭ কোটিচ মানুষকে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি মানুষকে।
স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply