৪ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দুই সপ্তাহ পিছিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২২। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি মেলার উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ।
তবে বইমেলা কতদিন চলবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
জানা যায়, বৃহস্পতিবার বইমেলা শুরুর বিষয়ে মন্ত্রণালয়ের চিঠি বাংলা একাডেমিতে পৌঁছায়।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করবেন। তবে মেলা কবে শেষ হবে, সে বিষয়ে চিঠিতে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।
এর আগে কোভিড মহামারির কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৭ মার্চ পর্যন্ত চালানোর প্রস্তাব দিয়েছে প্রকাশক সমিতি।
১ ফেব্রুয়ারি দুপুরে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সাথে এক বৈঠকে প্রকাশকদের পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়।
প্রকাশকরা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৭ মার্চ পর্যন্ত মেলা চালানোর প্রস্তাব করেন। তবে কোভিড পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
মহামারির কারণে গত বছর অমর একুশে বইমেলা দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয় এবং নির্ধারিত সময়ের দুদিন আগে ১২ এপ্রিল তা শেষ হয়ে যায়।
বইমেলা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply