ইউক্রেনে আটকে পড়া জাহাজের নাবিকদের উদ্ধার

৩ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ থেকে সব নাকিবকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সুলতানা লায়লা হোসেন বলেন, ২৮ জন ক্রু সদস্যকে জাহাজটি থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের লাশও উদ্ধার করে দেশে পাঠানও হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙ্গর করা অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় ‘বাংলার সমৃদ্ধি’। এতে জাহাজটির নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়। ওই জাহাজে থাকা বাকি ২৮ জন ক্রু সদস্য অক্ষত আছেন।

সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।

ইউক্রেন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *