মালিতে সেনা অভিযানে ২০৩ জঙ্গি নিহত

২ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মালির সাহেল রাজ্যের মৌরা এলাকায় দেশটির সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে ২০৩ জঙ্গি নিহত হয়েছেন। গত ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ অভিযান চালানো হয়েছে।

মালির সেনাবাহিনীর বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে অভিযোগ করা হয়, মৌরা এলাকায় বেসামরিক নাগরিকসহ বেশ কিছুসংখ্যক মানুষ হত্যার শিকার হয়েছেন।

এমন অবস্থায় স্থানীয় সময় গতকাল শুক্রবার বিবৃতি দিয়েছে মালির সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, সেনাসদস্যরা ২০৩ জন জঙ্গিকে হত্যা করেছেন এবং ৫১ জনকে গ্রেপ্তার করেছেন। বিপুল অস্ত্রও জব্দ করেছেন তারা। সাহেল রাজ্যের মৌরা এলাকাকে ‘সন্ত্রাসী জগৎ’ হিসেবে উল্লেখ করেছে সেনাবাহিনী।

মালিতে ২ কোটি ১০ লাখ মানুষের বসবাস। ২০১২ সালে দেশটির বিভিন্ন এলাকায় জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ে। তখন থেকে এ পর্যন্ত জঙ্গি হামলায় হাজারো সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাতপূর্ণ এ পরিস্থিতিতে বিভিন্ন নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধেও।

গতকালের বিবৃতিতে মালির সেনাবাহিনী দাবি করেছে, তারা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সাথে সংগতি বজায় রেখেই কার্যক্রম চালাচ্ছে।

মালি/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *