৬ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বুধবার (৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে তার দপ্তরে গণমাধ্যমকর্মী আইন (চাকুরির শর্তাবলি) ২০২২ এর খসড়া নিয়ে গণমাধ্যম নেতৃবৃন্দের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন।
তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকে আইনের খসড়ার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা শেষে মন্ত্রী অংশীজনদের সাথে নিয়ে খসড়াটি পরিমার্জনের নির্দেশনা দেন।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply