
১২ এপ্রিল ২০২২ (বিনোদন ডেস্ক): পরিচালনার কাজ শুরু করলেন বলিউড সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ান খান। ওয়েব সিরিজ ‘অ্যামাজন প্রাইমের’ ভিডিওর মাধ্যমে পরিচালনার দায়িত্ব কাঁধে নিলেন তিনি।
পরিচালনার পাশাপাশি এই সিরিজের চিত্রনাট্যও লিখেছেন আরিয়ান।
গত শুক্র এবং শনিবার ওয়েব সিরিজটির পরীক্ষমূলক শুটিং করেছেন শাহরুখপুত্র। সিরিজটি ফ্লোরে ওঠার আগেই হাত পাকিয়ে নিতে চাইছেন তিনি। পরীক্ষামূলক শুটিংয়ের মাধ্যমে কলাকুশলীদের সাথে একটি ‘দল’ তৈরির উদ্যোগ নিয়েছেন আরিয়ান।
তবে সিরিজটি কবে ফ্লোরে যাবে সে তথ্য এখনও জানা যায়নি। কাজটি নিয়ে আরিয়ান খুবই মন দিয়ে কাজ করছেন বলে জানা গেছে। এই মুহূর্তে প্রাথমিক শুটিংয়ের কাজ চলছে। খুব তাড়াতাড়ি মূল শুটিংয়ের কাজ ধরা হবে। সব ঠিকঠাক মতে এগোলে এ বছরই সিরিজটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আমাজন প্রাইমের সিরিজের কাজ শেষ হলে শাহরুখ- গৌরীর প্রযোজনা সংস্থা (রেড চিলিজ এন্টারটেইনমেন্ট) হয়ে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনা করবেন আরিয়ান। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
আরিয়ান জানান, বাবার মতো অভিনেতা হতে চান না। শিল্পচর্চা নিয়ে ক্যামেরার পেছনে কাজ করতে চান আরিয়ান। পড়াশোনা করেছেন ফিল্ম মিডিয়ার ওপর। এ বার সেই স্বপ্ন পূরণের দিকেই যেন একধাপ এগিয়ে গেলেন আরিয়ান।
আরিয়ান খান/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply