১৩ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে গত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। এ ছাড়া পানিবন্দি হয়ে রয়েছেন আরও কয়েক হাজার মানুষ। অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
কয়েক দিনের বর্ষণে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় এ নগরীর বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। খবর: রয়টার্স।
বেসরকারি জরুরি ও উদ্ধার কর্মী এবং প্যারামেডিক চিকিৎসকদের শেয়ার করা ভিডিও ফুটেজে নগরীর বিভিন্ন মহাসড়ক প্লাবিত হওয়ার পাশা পাশি অনেক গাড়ি পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া অনেক ঘরবাড়ি ধসে পড়েছে।
কওয়াজুলু-নাতাল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ লোকজনকে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছে এবং নিচু এলাকায় বসবাস করা লোকদের উঁচু এলাকায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
প্রাদেশিক প্রধানমন্ত্রী সিহলি জিকালা বলেন, এ দুর্যোগে বিপুল সংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাদেশিক সহযোগিতা বিভাগ জানায়, সামরিক বাহিনীর সহযোগিতায় বন্যাকবলিত এলাকায় আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
বন্যা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply