ভারতে একই পরিবারের ৫ সদস্যের রহস্যজনক মৃত্যু

১৮ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের উত্তরপ্রদেশে এক বাড়ি থেকে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উত্তরপ্রদেশের নবাবগঞ্জ থানার খাগলপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর: আনন্দবাজার পত্রিকা।

প্রয়াগরাজের পুলিশ সুপার অভিষেক আগরওয়াল জানান, শনিবার সকাল ৭টায় ঘটনার খবর পায় পুলিশ। পরে ফরেনসিক দল এবং কুকুর নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে ৪২ বছর বয়সী রাহুল, তার স্ত্রী ৩৮ বছর বয়সী প্রীতি এবং তাদের তিন মেয়ে ১৫ বছর বয়সী মাহি, ১৩ বছর বয়সী পিহু ও ১১ বছর বয়সী কুহুকে।

পুলিশ জানায়, রাহুলের মরদেহ ঘরের ছাদ থেকে ঝুলছিল। অন্যদের গলায় ধারালো কিছুর আঘাতে ক্ষত রয়েছে।

পুলিশ কর্মকর্তা অজয় কুমার বলেন, বাড়ির মালিক রাহুলের মরদেহ ছাদ থেকে শাড়ির ফাঁসে ঝুলছিল। তার মরদেহে কোনও আঘাতের চিহ্ন নেই। যেখানে মরদেহ পাওয়া গেছে, সেখানেই তিনটি চেয়ার পড়েছিল। যা দেখে মনে হয়েছিল, আত্মহত্যা করে থাকতে পারেন।

তিনি জানান, রাহুলের স্ত্রী এবং তিন মেয়ের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে মনে করা হচ্ছে, খুন করা হয়ে থাকতে পারে।

তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সাতটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য লখনৌতে বলেছেন, তদন্ত শেষ হলে এর পেছনের সত্যতা জানা যাবে। গুরুত্বসহকারে এবং দ্রুততার সাথে তদন্ত হচ্ছে। দোষীদের রেহাই দেয়া হবে না।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *