লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়া যাবেনা

২৪ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ঝুঁকি নিয়ে লঞ্চে আরোহন না করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেছেন, অনুমোদিত সংখ্যার চেয়ে অধিক যাত্রী নেয়া যাবেনা। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে লঞ্চে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে। ঝুঁকি নেয়ার থেকে জীবন অনেক মূল্যবান। তাই কেউ ঝুঁকি নিয়ে লঞ্চে আরোহন করবেন না।

রোববার ঢাকা সদরঘাট টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সময়মত লঞ্চ ছেড়ে যাবে। আমরা বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌপুলিশ, আইন শৃংখলা বাহিনী যারা কাজ করছেন, তারা নিজেদের নিরাপত্তার কথা ভাবছি না। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌসেক্টরের উন্নয়নে কাজ করছেন। আগামী ২০২৫-২৬ সালে আরও নিরাপত্তার সাথে যাত্রী পারাপার করতে পারব। ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছে অধিক মাসুল ও অতিরিক্ত অর্থ আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খালিদ মাহমুদ বলেন, ঈদকে ঘিরে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি করতে দুষ্টুচক্র সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃংখলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার পরিচালক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

পরিদর্শণকালে প্রতিমন্ত্রী লঞ্চ মালিক ও যাত্রীদের সাথে কথা বলেন। এ সময়ে প্রতিমন্ত্রী ঈদ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। নির্দেশনা বাস্তবায়নে যথাসাধ্য কাজ করছে। যাত্রীদের কাছে এনআইডি কার্ড রয়েছে-তারা নির্দেশনা মেনে চলছে তাও সন্তোষজনক।

খালিদ মাহমুদ চৌধুরী/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *