মারা গেছেন পরিচালক তমিজ উদ্দিন রিজভী

২৬ এপ্রিল ২০২২ (বিনোদন ডেস্ক): বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দিন রিজভী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বেশ কয়েক বছর ধরেই জটিল রোগে ভুগছিলেন।

সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ পরিচালক।

প্রসঙ্গত, তমিজউদ্দিন রিজভী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার পরিচালিত আশীর্বাদ শিরোনামের চলচ্চিত্রটির মাধ্যমে চিত্র নায়িকা অঞ্জু ঘোষ চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। তমিজ উদ্দিন রিজভী আশা ভালবাসা চলচ্চিত্রেরও পরিচালক ছিলেন। এই চলচ্চিত্রটির মাধ্যমে খলচরিত্রে অভিষেক ঘটে মিশা সওদাগরের।

তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ছোট মা, জেলের মেয়ে ও জবাবদিহি।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *