ভারতে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

৭ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের মহারাষ্ট্রের ইন্দোরে একটি দোতলা ভবনে আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছে।

শনিবার স্থানীয় সময় ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুজন নারীও রয়েছেন। ওই ভবন থেকে নয়জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এনডিটিভি জানায়, ইন্দোরের স্বর্ণবাগ কলোনির ওই ভবনের বেসমেন্টের প্রধান বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। বেজমেন্টে পার্ক করা গাড়িতে দ্রুত আগুন ধরে যায়। এরপর তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

এই ঘটনার ভবনের মালিক আনসার প্যাটেলকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভবনটিতে কোনও অগ্নি নিরাপত্তা সরঞ্জাম স্থাপন না করায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *