৮ মে ২০২২ (নিউজ ডেস্ক): হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদকে ঢাকায় এনে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে হেলিকপ্টারে করে তাকে রংপুর থেকে ইউনাইটেড হাসপাতালে আনা হয়। সমাজকল্যাণমন্ত্রীর ছেলে ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ এ তথ্য জানিয়েছেন।
রাকিবুজ্জামান আহমেদ জানান, শনিবার রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালে বাবা বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল।
তিনি বলেন, ঢাকা থেকে আসার পর থেকেই তিনি (মন্ত্রী) ঈদ উদযাপনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছিলেন। কয়েকদিন ধরে ঠিক মতো বিশ্রাম নেয়া হয়নি। শনিবার রাতেও আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায় একটি ঈদ আড্ডা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে তিনি (মন্ত্রী) বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নেয়া হয়েছে। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে শনিবার রাত আড়াইটার দিকে সমাজকল্যাণমন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে রোববার দুপুর সোয়া ১টার দিকে অ্যাম্বুলেন্সে করে রংপুর সেনানিবাসের হেলিপ্যাডে নেয়া হয়। দুপুর ২টার দিকে সেখান থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে মন্ত্রীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
সমাজকল্যাণমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply