দিল্লিতে বাণিজ্যিক ভবনে আগুন

১৪ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের রাজধানী দিল্লিতে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আগুনে পোড়ার ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৪০ জন।

শুক্রবার গভীররাতে লাগা এ অগ্নিকাণ্ড থেকে দমকল বাহিনীর লোকজন অন্তত ৬০-৭০ জনকে উদ্ধার করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। খবর: এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।

মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ওই ৪তলা বাড়িটিতে মূলত বিভিন্ন সংস্থার অফিস রয়েছে।

শুক্রবার বিকাল পৌনে পাঁচটা নাগাদ সেই অফিসেই প্রথম আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে ভবনটিতে। শনিবার সকালেও উদ্ধার কাজ অব্যাহত আছে।

সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কেউ দড়ি ধরে দেয়াল বেয়ে নামছেন। কেউ আগুন থেকে বাঁচতে লাফ দিচ্ছেন।

নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় বলেছেন, দিল্লির অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। শোকাহত পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ