১৫ জুন ২০২২ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা দেশী-বিদেশী অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে স্বপ্নের পদ্মাসেতু দেশের নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন। পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। তিনি বলেন, এই ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ সব পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
বুধবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী আরএস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল। এই অপশক্তি এখনও তৎপর রয়েছে।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওসার।
এছাড়াও সভায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply