১৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক): পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে জলে ও স্থলে দুই পথেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে নৌযান ও ঘাটগুলোর প্রস্তুতি পর্যবেক্ষণে গিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এবং মাদারীপুরের কাঁঠালবাড়ীঘাটে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পদ্মাসেতুকে ঘিরে নেতিবাচক কর্মকাণ্ড ও কথাবার্তা বলা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে দেশীয় ষড়যন্ত্র ছিল, উদ্বোধনের সময়ও ষড়যন্ত্র হতে পারে। এজন্য তিনি সতর্ক থাকতে বলেছেন- আমরা সতর্ক আছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলো কিভাবে নিয়ে আসতে হবে সে বিষয়ে বিআইডাব্লিউটিএ থেকে নির্দেশনা দেয়া হচ্ছে। এছাড়া আওয়ামী লীগ থেকে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে, তারা বিভিন্ন পয়েন্টে মানুষকে সেবা দিবে।
প্রতিমন্ত্রী বলেন, ৭ই মার্চের ভাষণ শুধু রেসকোর্স ময়দান নয়, সমগ্র বাংলাদেশ যুক্ত হয়ে গিয়েছিল। পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানের জনসভায় বাংলাদেশের ১৭ কোটি মানুষ যুক্ত হয়ে যাবে। দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ লঞ্চে আসবে। তারা লঞ্চ থেকে যে নামবে উঠবে তার জন্য পন্টুন দেয়া হচ্ছে। দুইদিন যাবত বৃষ্টি হচ্ছে, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা এসেছি প্রতিকূল অবস্থায় প্রস্তুতি সঠিকভাবে সব চলছে কিনা দেখার জন্য।
এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply