মা-বাবা হচ্ছেন আলিয়া-রণবীর

২৭ জুন ২০২২ (বিনোদন ডেস্ক): বিয়ের দুই মাস পরই সুখবর দিলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের ঘর আলো করে আসতে চলেছে সন্তান।

সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করে সুসংবাদটি দিয়েছেন আলিয়া ভাট নিজেই। খবর: জিনিউজ, হিন্দুস্তান টাইমস।

ক্যাপশনে আলিয়া লিখেছেন, শিগগিরই আমাদের সন্তান আসছে। এর পরই শুরু হয়ে যায় কমেন্টের বন্যা। সামাজিকমাধ্যমে বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে অভিনন্দনে ভাসাচ্ছেন।

পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।

আগামীতে রণবীর-আলিয়াকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে। যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর ২০২২। এই প্রথম দর্শক বাস্তবের এই যুগলের রোমান্স পর্দায় দেখবেন।

আলিয়া ভাট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *