২ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): দেশের দক্ষিণের একটি পর্যটন শহরে ক্ষেপণাস্ত্র হামালায় ২১ জন নিহত এবং অসংখ্য আহতের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ জন্য দায়ী করেছেন রাশিয়াকে। রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন রাষ্ট্রীয় ‘সন্ত্রাসে’ জড়িত থাকার।
শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া নিয়মিত ভাষণে তিনি এ অভিযোগ করেন।
কৃষ্ণ সাগর উপকূলে ওডেসা বন্দর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে সের্গিয়েভকা শহরে একটি আবাসিক ভবন এবং একটি বিনোদন কেন্দ্রে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যুদ্ধে এই এলাকা একটি কৌশলগত গুরুত্বপূর্ণ ফ্রন্টে পরিণত হয়েছে।
জেলেনস্কি তার ভাষণে বলেন, হামলায় ২১ জন নিহত, ৪০ জন আহত হয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তিনি জোর দিয়ে বলেন, এটি রাশিয়ার ইচ্ছাকৃত উদ্দেশ্যমূলক একটি সন্ত্রাসী কাজ; ভুল বা দুর্ঘটনাজনিত ক্ষেপণাস্ত্র হামলা নয়। তিনটি ক্ষেপণাস্ত্র নয়তলা আবাসিক ভবনে আঘাত হেনেছিল, সেখানে কেউ কোন অস্ত্র ও সামরিক সরঞ্জাম লুকিয়ে রাখেনি। সেখানে নিয়মিত বেসামরিক লোকরা বাস করতো।
আরও পড়ুন: সাম্প্রদায়িক শক্তিকে চিহ্নিত করার আহ্বান
চলতি সপ্তাহের গোড়ার দিকে রাশিয়ার হামলায় মধ্য ইউক্রেনের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টার ধ্বংস হলে ১৮ জনের মৃত্যু হয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার দায় স্বীকার করেননি।
যুদ্ধ/এএমএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















