৬ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): ইউক্রেনের সেনাবাহিনীতে স্নাইপার হিসেবে যোগ দেয়া ব্রাজিলের মডেল থালিত দো ভ্যালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। মাত্র তিন সপ্তাহ আগে ইউক্রেনীয় সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সান, ডেইলি মিরর ও মার্কিন সংবাদ মাধ্যম দ্য বিস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ইউক্রেনের খারকিভে যে বাঙ্কারে থালিতো আশ্রয় নিয়েছিলেন, সেখানেই আঘাত হানে রাশিয়ার গোলা।
৩৯ বছর বয়সী এই স্নাইপার শুধু ইউক্রেনই নয়, এর আগে ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধেও লড়াই করেছেন।
ইরাকেই স্নাইপার হওয়ার প্রশিক্ষণ পেয়েছিলেন থালিতো। ইরাকে তার লড়াইয়ের বিভিন্ন ভিডিও’ও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন তিনি। সেই তথ্য নিয়ে বইও লেখা হচ্ছিল।
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হিসেবে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে পশুদের উদ্ধার করতেন থালিতো। গত তিন সপ্তাহ ধরে তিনি ইউক্রেনে ছিলেন বলে ব্রাজিলিয়ান স্নাইপারের ভাই থিও রডরিগেজ ভিয়েরা জানিয়েছেন।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply