পিৎজা খাওয়ানোর চুক্তিতে বিয়ে

১৭ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): বউকে মাসে একবার পিৎজা খাওয়ানো এবং ১৫ দিন পর পর শপিংয়ে নিয়ে যেতে হবে। এমন চুক্তিতে বিয়ে করেছেন ভারতীয় দুই তরুণ-তরুণী। আজব শর্তের এই চুক্তিপত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের গুয়াহাটিতে। খবর: বিবিসি।

খবরে বলা হয়, মোট আটটি শর্ত জুড়ে দেয়া হয়েছে ওই চুক্তিপত্রে। তালিকায় সবার ওপরে রাখা হয় পিৎজা।

কনে ২৪ বছর বয়সি শান্তি প্রসাদ ‘পিৎজা পাগল’। আর বর, তারই সহপাঠী ২৫ বছর বয়সি মিন্টু রায়। ৫ বছর আগে কমার্সে ভর্তির পর ক্লাসে দুজনের দেখা, তার পর আলাপ-পরিচয়।

২০১৮ সাল থেকে দুজন ডেট করতে শুরু করে। আর পিৎজা পাগল শান্তি প্রায়ই পিৎজা খাওয়ার জন্য বায়না ধরত। মিন্টু নিজে পিৎজা খেতে পছন্দ করলেও প্রতিদিন পিৎজা খাওয়া তার জন্য একঘেঁয়ে হয়ে উঠেছিল। বন্ধুমহলে সে শান্তির এই পাগলামির কথা বলেও বেড়াতে লাগল।

কয়েক দিনের মধ্যেই বন্ধুবান্ধবদের মধ্যে বিষয়টি কৌতুকর হয়ে উঠল। এক বন্ধুর ভাষ্য- শান্তি পিৎজাই আগে ভালোবাসে, তার পর ভালোবাসে মিন্টুকে। আমার মনে হয় সে (শান্তি) সবসময় পিৎজার কথাই চিন্তা করে- এমনকি ঘুমের মধ্যেও।

আরও পড়ুন: সুদানে দুই জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

শান্তির এ পিৎজা পাগলামি দেখেই বন্ধুরা স্থির করে দুজনের বিয়েতে মজার কিছু একটা করার, যেটি তাদের বিয়েকে স্মরণীয় করে রাখবে।

সে ভাবনা থেকেই গত মাসে বিয়ের এক সপ্তাহ আগে চুক্তিপত্রটি তৈরি করা হয় এবং এতে তালিকার সবার ওপরে রাখা হয় পিৎজা- বিবিসিকে এমনটিই জানিয়েছেন বরকনের বন্ধু রাঘব ঠাকুর।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *