১৮ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): বাবা-মায়ের কাছ থেকে কেড়ে তিনতলা ভবনের ছাদ থেকে চার মাসের এক শিশুকে ফেলে দেয় একটি বানর। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারেলিতে। প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা যায়, শিশুটির বাবার নাম নির্দেশ উপাধ্যায়। বারেলির ঢুঙ্কা গ্রামের বাসিন্দা তিনি। নির্দেশ উপাধ্যায় গত শুক্রবার সন্ধ্যাবেলায় স্ত্রী ও চার মাসের ছেলেকে নিয়ে ছাদে ঘুরছিলেন। এ সময় এক দল বানর ছাদে এসে চড়াও হয়। বানরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন শিশুটির বাবা-মা।
বানরগুলো নির্দেশকে ঘিরে ধরে। বাচ্চাটিকে কোলে নিয়ে সিঁড়ির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি।
তখনই শিশুটি তার হাত থেকে পড়ে যায়। শিশুটির বাবা তাকে তোলার চেষ্টা করলে শিশুটিকে ছোঁ মেরে নিয়ে যায় একটি বানর। তার পর ছাদ থেকে নিচে ফেলে দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।
ভারত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply