আর্ট নিউজের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন

তথ্যমন্ত্রীর সাথে আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ এবং প্রকাশক ও সম্পাদক কাজী তামান্না তৃষা।

২১ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): আর্ট নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেছেন, সরকার গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করছে। গণমাধ্যমও দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখবে বলে আশা করি।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ ও সম্পাদক কাজী তামান্না তৃষার সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুরে তথ্য অধিদপ্তরে প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহেনুর মিয়ার কাছ থেকে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন সনদ গ্রহণ করেন আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক কাজী তামান্না তৃষা। এসময় উপস্থিত ছিলেন আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ।

নিবন্ধন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *