২৩ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেয়েছেন ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরমধ্যে রয়েছে প্রশাসনের ২৭ জন কর্মকর্তা ও ৪টি সরকারি প্রতিষ্ঠান।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পদক দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা’য় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তিদর্শন বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক পেয়েছে। দারিদ্র্য বিমোচনে ভূমি পুনরুদ্ধার ও উন্নয়নের ধারণা বাস্তবায়ন করে ‘উন্নয়ন প্রশাসনে’ পানি সম্পদ মন্ত্রণালয় পদক পেয়েছে। ভূমি তথ্য ব্যাংকের জন্য ‘সংস্কার’ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে পদক পেয়েছে ভূমি মন্ত্রণালয়।
যেসব বিষয়ে পদক দেয়া হয়: মানব উন্নয়ন (দলগত), অর্থনৈতিক উন্নয়ন, দুর্যোগ ও সংকট মোকাবেলা, অপরাধ প্রতিরোধ, জনসেবায় উদ্ভাবন এবং বিজ্ঞান ও প্রযুক্তি।
পদক পেয়েছেন: বাগেরহাটের জেলা প্রশাসক আজিজুর রহমান, বাগেরহাট মোল্লারহাটের ইউএনও ওয়াহিদ হোসেন, মোল্লারহাটের সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল ও মোল্লারহাটের উপজেলা শিক্ষা অফিসার কামাল হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ আব্দুর রহমান, নেত্রকোনার খালিয়াজুরির ইউএনও এএইচএম আরিফুল ইসলাম, খালিয়াজুরির সাবেক সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান ও নেত্রকোনার মদন উপজেলার কৃষি অফিসার হাবিবুর রহমান। নারায়ণগঞ্জের ডিসি মঞ্জুরুল হাফিজ, চাঁপাইনবাবগঞ্জের এসপি এএইচএম আব্দুর রকিব, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী ও এডিসি (সার্বিক) জাকিউল ইসলাম।
আরও পেয়েছেন মাদারীপুরের ডিসি রহিমা খাতুন, গোপালগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক আজহারুল ইসলাম, মাদারীপুরের এডিসি (রাজস্ব) ঝোটন চন্দ, মাদারীপুরের ডিসি কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ-আবু-জাহের। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও সুরক্ষা ডেভেলপার ইউনিট। কুমিল্লার ডিসি কামরুল হাসান, এডিসি (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, এডিসি (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, সহকারী কমিশনার ফাহিমা বিনতে আখতার ও নাসরিন সুলতানা নিপা।
জনপ্রশাসন পদক/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply