২৪ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বিএনপিসহ সরকার বিরোধীরা দেশে খাদ্য সংকটের দিবাস্বপ্ন দেখছে। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশে খাদ্য সংকট হবে না, দেশ শ্রীলঙ্কার মতোও হবে না।
রোববার রাজধানীর খামারবাড়িতে বিএআরসি মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, বিএনপি অতীতে জ্বালাও পোড়াও করে আন্দোলন করেছে, মানুষ হত্যা করেছে, রেল লাইন তুলে নিয়েছে, জান মালের ক্ষতি করেছে- সেরকম আন্দোলন আর এদেশে হবে না। বর্তমান সরকার নির্বাচিত সরকার, বৈধ সরকার। মানুষের জান মালের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব।
চালের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ব্রি ২৮সহ পুরোনো জাতের ধানের পরিবর্তে নতুন উদ্ভাবিত বেশি উৎপাদনশীল জাত চাষ করতে হবে। ব্রিধান ৮৯, ৯২, ১০০সহ নতুন জাতগুলো বিঘাতে ৩০ মণের বেশি হয়। বিঘাতে ২০ মনের জায়গায় যদি ৩০ মন হয় এটি বিরাট বিপ্লব।
মন্ত্রী বলেন, সীড কোম্পানিগুলোকে আধুনিক হতে হবে। এখনও কিছু কিছু কোম্পানির প্রতারণার প্রবণতা আছে সেখানে মানুষকে বিশ্বাসের জায়গায় নিয়ে আসতে হবে।
বিএসএর সভাপতি এম আনিস উদ-দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদ, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম বক্তব্য দেন।
কৃষিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply