ইউক্রেনের ফসল উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে

১ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): রাশিয়ার আগ্রাসনের ফলে এ বছর ইউক্রেনের ফসল উৎপাদন স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেকে নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার এক টুইটে এ আশঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি। খবর: দ্য গার্ডিয়ান।

এতে জেলেনস্কি লেখেন এ বছর ইউক্রেনের ফসল উৎপাদন অর্ধেক কম হওয়ার হুমকির মুখে আছে। আমাদের মূল লক্ষ্য রুশ আগ্রাসনের ফলে বিশ্বে তৈরি হওয়া খাদ্যসংকট মোকাবেলা করা। বিকল্পপন্থায় শস্য রপ্তানির পথ এখনও খোঁজা হচ্ছে।

উল্লেখ্য, গমসহ অন্যান্য শস্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম রাশিয়া ও ইউক্রেন। এ দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে বিশ্ববাজারে শস্যের জোগানে যে ঘাটতি দেখা দিয়েছে, তাতে পুরো বিশ্বে শস্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে। দেখা দিয়েছে খাদ্যসংকট।

বিশ্বজুড়ে খাদ্যসংকট কিছুটা কমিয়ে আনতে জতিসংঘের মধ্যস্থতায় গত ২২ জুলাই তুরস্কে চুক্তি সই করেছে ইউক্রেন ও রাশিয়া। যাতে ইউক্রেন থেকে নিরাপদে শস্য বের করে আনা যায়।

ইউক্রেন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *