১৬ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতশাসিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের একটি বাস নদীতে পড়ে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই ভারতের সীমান্ত পুলিশের জওয়ান। এই ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার কাশ্মিরের অনন্তনাগ জেলার চন্দনওয়ারিতে এই ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।
খবরে জানা যায়, দুর্ঘটনাকবলিত ওই বাসটিতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩৯ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর সদস্য এবং বাকি দু’জন জম্মু ও কাশ্মির পুলিশের সদস্য। ব্রেক সংক্রান্ত ত্রুটির কারণে হতাহতের এই ঘটনা ঘটে।
এদিকে নিহতদের মৃতদেহ পেহেলগাম সিভিল হাসপাতালে রাখা হয়েছে। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জিএমসি অনন্তনাগে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
ভারত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















