কেনিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন উইলিয়াম রুতো

১৬ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, কেনিয়া): কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুতো দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার দেশটির নির্বাচন কমিশন তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়।

নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গার চেয়ে খুবই কম ব্যবধানে এগিয়ে থেকে প্রেসিডেন্ট হয়েছেন উইলিয়াম রুতো।

অফিসিয়াল তথ্য অনুযায়ী উইলিয়াম রুতো পেয়েছেন ৫০ দশমিক ৪৯ ভাগ ভোট।

এবারই প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৫ বছর বয়সী উইলিয়াম রুতো। তিনি ১০ বছর ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তবে প্রেসিডেন্ট উহুরু কেনায়াত্তার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায়। এরপর প্রেসিডেন্ট উহুরু কেনায়াত্তা নিজের সমর্থন জানান ওদিঙ্গাকে।

কেনিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *