২৬ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): চার বছর পর কাল শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসর। এবার মূল পর্বে দু’টি গ্রুপ রয়েছে। ‘এ’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা হংকং। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান।
গ্রুপ পর্ব শেষে সেরা চার দলকে নিয়ে পরবর্তীতে হবে সুপার ফোর পর্ব। সেখানে একে অপরের বিপক্ষে খেলবে দলগুলো। সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনালে। ১১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের প্রথম দিন মাঠে নামবে শ্রীলংকা-আফগানিস্তান।
এশিয়া কাপের মূল পর্বে ১৩টি ম্যাচ হবে। শারজাহতে ৩টি, বাকী ম্যাগুলো দুবাইয়ে।
এখন পর্যন্ত এশিয়া কাপে সবচেয়ে বেশি সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার শিরোপার স্বাদ পেয়েছে শ্রীলংকা। তিনবার ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ নিতে পারেনি বাংলাদেশ। দুইবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।
আরও পড়ুন: এশিয়া কাপের নেপথ্যের কথা
এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি:
২৭ আগস্ট ২০২২: শ্রীলংকা-আফগানিস্তান, দুবাই
২৮ আগস্ট ২০২২: ভারত-পাকিস্তান, দুবাই
৩০ আগস্ট ২০২২: বাংলাদেশ-আফগানিস্তান, শারজাহ
৩১ আগস্ট ২০২২: ভারত-হংকং, দুবাই
১ সেপ্টেম্বর ২০২২: শ্রীলংকা-বাংলাদেশ, দুবাই
২ সেপ্টেম্বর ২০২২: পাকিস্তান-হংকং, শারজাহ
সুপার ফোর:
৩ সেপ্টেম্বর ২০২২: ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্স-আপ, শারজাহ
৪ সেপ্টেম্বর ২০২২: ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
৬ সেপ্টেম্বর ২০২২: ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন, দুবাই
৭ সেপ্টেম্বর ২০২২: ‘এ’ গ্রুপ রানার্স-আপ-‘বি’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
৮ সেপ্টেম্বর ২০২২: ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
৯ সেপ্টেম্বর ২০২২: ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্স-আপ, দুবাই
ফাইনাল:
১১ সেপ্টেম্বর ২০২২: সুপার ফোরের সেরা দুই দল, দুবাই
এশিয়া কাপ সূচি/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply