৩১ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): সুন্দরবন সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। বলেছেন, সুন্দরবন ও বাঘ সংরক্ষণে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র (এডিপি) জুলাই ২০২২ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য আয়োজিত মাসিক সভায় তিনি এ কথা জানান। সভায় পরিবেশ ও বন উন্নয়নে নেয়া প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন মন্ত্রী।
তিনি বলেন, সুন্দরবনের যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য টহল জলযান কেনাসহ অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। যা সুন্দরবন ও বাঘ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শাহাব উদ্দিন/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply