১ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): স্পেনে নজিরবিহীন শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। বিশাল আকৃতির শিলার আঘাতে ২০ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন। একেকটি শিলার ব্যাস ছিল ৪ ইঞ্চি পর্যন্ত।
বুধবার বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের কাতালোনিয়ার জিরোনা অঞ্চলে আঘাত হানে ভয়াবহ এ শিলাবৃষ্টি। মাত্র ১০ মিনিটের শিলাবৃষ্টিতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।
এ ছাড়া বিশাল আকৃতির শিলার আঘাতে অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গিয়েছিল বিদ্যুৎ সংযোগও।
২০০২ সালের পর এটিই অঞ্চলটিতে সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা। একে ট্র্যাজেডি হিসেবে আখ্যা দিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট।
শিলাবৃষ্টি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply