ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী যাত্রা শুরু

২ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরি ‘আইএনএস বিক্রান্ত’ যাত্রা শুরু করেছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ রণতরির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই রণতরীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘একটি ভাসমান শহর এবং ‘দেশীয় সম্ভাবনার প্রতীক’ বলে অভিহিত করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, আইএনএস বিক্রান্তের মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে বিশাল বিমানবাহী রণতরী নির্মাণ করে এমন দেশের তালিকায় যোগ দিয়েছে ভারত। এই রণতরী দেশকে একটি নতুন আত্মবিশ্বাসে পরিপূর্ণ করেছে।

৮৫০ ফুট লম্বা এবং প্রায় ১৯৭ ফুট উচ্চতা বিশিষ্ট এই নৌযানটিই ভারতের নিজস্ব নকশা ও দেশীয় তৈরি প্রথম এয়ারক্রাফ্ট ক্যারিয়ার। এই রণতরীতে ৩০টি ফাইটার প্লেন এবং হেলিকপ্টার রাখার সক্ষমতা রয়েছে।

ভারতের অন্য বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য ৩০টিরও বেশি বিমান বহন করতে পারে। যুক্তরাজ্যের রয়্যাল নেভির এইচএমএস কুইন এলিজাবেথ প্রায় ৪০টি এবং মার্কিন নৌবাহিনীর নিমিটজ ক্লাস ক্যারিয়ার ৬০টিরও বেশি বিমান বহন করতে পারে।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *