রাশিয়া ইউরোপীয়দের স্বাভাবিক জীবন ধ্বংস করতে চায়

৪ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়া ইউরোপের প্রত্যেক নাগরিকের স্বাভাবিক জীবন ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি শনিবার তার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, যেখানে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করতে পারছে না, সেখানে তারা দারিদ্র্য ও রাজনৈতিক বিশৃঙ্খলার মাধ্যমে আক্রমণ করার চেষ্টা করছে। রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেয়ার কয়েকঘণ্টা পরই এই অভিযোগ তোলেন তিনি।

গত বুধবার নর্ড স্ট্রিম ১ পাইপলাইনে কারিগরি ত্রুটি ঠিক করতে তিনদিনের জন্য জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে গ্যাজপ্রম। শনিবার পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট তারিখ ছিল। কিন্তু নতুন কারিগরি ত্রুটির কথা বলে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে গ্যাজপ্রম।

এদিকে, জার্মানির পক্ষে অল্প সময়ের মধ্যে রাশিয়ার গ্যাসের বিকল্প জ্বালানি বের করা বেশ কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর ওলাফ ওলাফ শলৎস।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে জ্বালানি নিয়ে বেকায়দায় আছে জার্মানিসহ ইউরোপের দেশগুলো।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো। বিপরীতে রাশিয়াও ইউরোপে গ্যাস সরবরাহ তুলনামূলক অনেক কমিয়ে দেয়।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *